চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

আবুধাবিতে অগ্নিকাণ্ডে প্রাণ গেল রাউজান প্রবাসীর

আবুধাবিতে অগ্নিকাণ্ডে প্রাণ গেল রাউজান প্রবাসীর

রাউজান সংবাদদাতা

১৯ জুন, ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের বাসিন্দা দিদারুল ইসলাম চৌধুরী (৬০) আরব আমিরাতের একটি আবাসিক ভবনের অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। সে উপজেলার দক্ষিণ–পূর্ব রাউজানের ৭নং সদর ইউনিয়নের সুলতান আহমদ সওদাগরের ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘বাইট্টা দিদার’ নামে পরিচিত ছিলেন।

 

 

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় তার মরদেহ আবুধাবির স্থানীয় পুলিশ উদ্ধার করে।

 

 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ জুন সকালে আবুধাবির আল মোল্লা সিটির একটি চারতলা আবাসিক ভবনে আগুন লাগে। এ সময় ভবনের অন্যান্য বাসিন্দারা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও দিদারুল ইসলাম আর বের হতে পারেননি। ওই সময় তিনি ভবনের একটি টয়লেটে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

 

 

পরদিন ১৮ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ভবনের একটি টয়লেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজন শাহ আলম ও সাইফুদ্দিন। তাঁরা বলেন, আগুনের তাপ কিংবা ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

আবুধাবি প্রবাসী স্বজন আবু জাফর বলেন, দিদার ভাইয়ের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট