চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

সন্দ্বীপে সন্ত্রাসবিরোধী অভিযানে ‘জিন সজিব’ গ্রেপ্তার

সন্দ্বীপ সংবাদদাতা

১৯ জুন, ২০২৬ | ১:২৩ অপরাহ্ণ

সন্দ্বীপে সন্ত্রাসবিরোধী অভিযানে জিন সজিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার কালাপানিয়া ইউনিয়নের বুড়ির পুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্দ্বীপ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জিন সজিবকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট