চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১৫ লাখ টাকার বেশি

বাঁশখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর, ‌১৫ লাখ টাকার ক্ষতি

বাঁশখালী সংবাদদাতা 

১৯ জুন, ২০২৬ | ২:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) ভোর ৪টায় শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিরচর মহির পুকুরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে মুহাম্মদ জাফর আহমদ, পারেসুল আলম, অছিউর রহমান, মোহাম্মদ তৌহিদুর রহমান ও মোজাফফর আহমদের ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আজ ভোরে মোজাফ্ফর আহমদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছে তবুও আগুন নেভানো যায় নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট