চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

চুক্তির পরও পাল্টাপাল্টি হামলা, লেবানন-ইসরাইলে নিহত ২২

চুক্তির পরও পাল্টাপাল্টি হামলা, লেবানন-ইসরাইলে নিহত ২২

আন্তরর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

লেবাননে আবারও সংঘর্ষ তীব্র হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর চার সদস্যসহ উভয়পক্ষের মোট ২২ জন নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তিতে স্বাক্ষরের পর এই ঘটনা ঘটল। ওই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থগিত হওয়ার কথা ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণের অন্তত ১০টি গ্রাম ও শহরে চালানো বিমান হামলায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল পর্যন্ত তারা বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

টাইমস অব ইসরায়েল লিখেছে, তেল আবিব সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত না। তারা দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে। তেল আবিব বলছে, সীমান্তবর্তী জনপদগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে এই বাফার জোন প্রয়োজন।

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট