চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

এপিক হেলথ কেয়ার লিমিটেড ও ব্যাংক এশিয়ার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বিজ্ঞপ্তি

১৭ জুন, ২০২৬ | ৮:১৫ অপরাহ্ণ

এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং ব্যাংক এশিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান এবং ব্যাংক এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডি.এম.ডি.) কায়েস চৌধুরী। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

 

 

অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াছিন মান্নান এবং মোহাম্মদ নাসিমুল হক। এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর জসিম উদ্দিন এবং ডি.জি.এম. সুমন রঞ্জন ভৌমিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

এই সমঝোতা চুক্তির মাধ্যমে ব্যাংক এশিয়ার কর্মকর্তা-কর্মচারীরা এপিক হেলথ কেয়ার লিমিটেডের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠানের এই উদ্যোগ স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট