চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ সোপর্দ করেছে গ্রামবাসী। রবিবার দিবাগত রাত ১ টায় জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান পরিচালনা করেন স্থানীয় গ্রামবাসী। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকার শহিদুল ইসলামের স্ত্রী আছমা বেগম (৩৫), মধ্যম সোনাপাহাড়ের মৃত বাবুলের ছেলে মো. হানিফ (৪০) ও মৃত মোখলেসুর রহমানের ছেলে […]