ইরানের বিরুদ্ধে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সামরিক অভিযানে মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও। তবে এসব ঘটনায় কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরা জানায়, নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী সচিব হাং কাও। নাবিকদের সুস্থতা ও জীবনযাত্রার মান নিয়ে সিনেটরের প্রশ্নের জবাবে দেওয়া ওই চিঠিতে আত্মহত্যার চেষ্টার এই সংখ্যা উল্লেখ […]