চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী ও চকবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ১৪টি চোরাই মোটরসাইকেল এবং প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে আত্মসাৎ করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার আত্মসাতের মামলায় সেই নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। সোমবার (১৯ অক্টোবর) সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং। উপ-পুলিশ কমিশনার জানান, গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল […]