কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং স্লুইস গেট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধ পরিদর্শনের এ কথা বলেন তিনি। পরে সকাল ১০টার দিকে কুতুবদিয়া দ্বীপের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও সোনালী বাজার এলাকায় দুপুর ১২টার দিকে স্লুইস গেট পরিদর্শন করেন তিনি। এ সময় মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাটের ইজারাদার নুরুল ইসলাম […]