কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজের খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শিবির এলাকায় এই অভিযান চালানো হয়। অস্ত্রধারী জাবেদ হোসেন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোরহমানের ছেলে। এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর হোয়াইক্যং শিবিরের একটি আভিযানিক দল […]