চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালুশাহ জামে মসজিদের দানবাক্স চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টায় দক্ষিণ রাজানগর সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। আটক যুবক হাসান মুরাদ (৩০) রাজাভূবন সিকদার পাড়ার মো. হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা নিয়ে মুরাদকে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এক পর্যায়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রাঙ্গুনিয়া মডেল থানার […]