প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করে আরও ১২শ’ ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন। অর্থাৎ সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিয়ে থামেননি, তা বাস্তবায়ন করেও দেখালেন। মীর শাহে আলম বলেন, গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। সমবায় ভবন থেকে শুরু করে সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার […]