চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আবারও বাড়ছে ডলারের দাম

আবারও বাড়ছে ডলারের দাম

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৭:২২ অপরাহ্ণ

আবারও বাড়ছে ডলারের দাম। বাজারে ডলারের দর বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোয় গড়ে ডলারের দাম প্রায় ১ টাকা বেড়েছে। অন্যদিকে খোলা বাজারে ২ টাকা দাম বেড়েছে। এর ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোতে ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করা হয়েছে।

 

জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে এই পরিমাণ ডলার ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন