চট্টগ্রাম বন্দরে দীর্ঘ ২১ বছর ধরে পড়ে থাকা ৯টি কনটেইনারের ১৫০ দশমিক ৮৯ মেট্রিক টন বিপজ্জনক কেমিক্যাল পরিবেশসম্মত উপায়ে ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ ও কনটেইনার জট নিরসনে কাস্টমস হাউস চট্টগ্রাম ২০০৩ সাল থেকে পড়ে থাকা এসব মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী অ্যাসিড এবং বিপজ্জনক রাসায়নিক পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে। ধ্বংসের উদ্যোগের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানান, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC)-এর সুপারিশ এবং কাস্টমস হাউসের ধ্বংস কমিটির উদ্যোগে এসব […]