চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের কততম দিনে ছুটির দিন শুক্রবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অনুষ্ঠিত হয় ‘প্রতিবাদী কনসার্ট’। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপাচার্য পদে […]