কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ১৮ বছর বয়সী এক কিশোরকে অপহরণের মাত্র ১২ ঘণ্টার মধ্যে টেকনাফ থেকে উদ্ধার করেছে র্যাব। (বৃহস্পতিবার) ৪ জুন রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (৫ জুন) র্যাব এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক ৫ জুন সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভিকটিম আবছার অপহৃত হন। অপহরণের পর তার পিতা র্যাব-১৫ এর কাছে একটি লিখিত […]