কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় নেমেছে ১০ প্রার্থী। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল), সোহেল সরওয়ার কাজল (আনারস), মোহাম্মদ ইউসুফ ইকবাল (মুকুট) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান […]