আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১২ মে) মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে এ তথ্য জানানো হয়। চেয়ারম্যান পদে বৈধতা পাওয়া প্রার্থীরা হল- বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শহিদুল কবির সেলিম, সাবেক চুনতি ইউপি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক সৈয়দ আবদুল মাবুদ এবং লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক (নুনু)। মহিলা ভাইস […]