চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সেপটিক ট্যাংকে পড়ে মো. রোহান (৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকালে ওই এলাকার অলি মোহাম্মদ বাড়ির সদ্য নির্মিত বাড়িতে এ ঘটনা ঘটে। রোমান ওই বাড়ির ভাড়াটিয়া প্রবাসী মুহাম্মদ শাহাজাহানের ছেলে। জানা গেছে, নিহত রোহান স্থানীয় রওজাতুল উলুম মাদ্রাসায় নার্সারির ছাত্র ছিলো। তারা ধর্মপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হলেও ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতো। রোমান নির্মাণাধীন ওই ঘরে সহপাঠীদের সাথে প্রায় খেলাধুলা করতো। ঘটনার দিন ওই […]