বান্দরবানের থানচির পর এবার আলী আলীকদম উপজেলায় পুলিশ ও সেনাদের একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গেছে, রাত পৌনে ১টার দিকে বান্দরবানের আলীকদম থানার ডিম পাহাড়ের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌবিদুর রহমান। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা গাড়িতে করে এসে তল্লাশি চৌকি ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা গুলি […]