চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদুল ফিতরের আগের দিন চাঁদরাতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান (২৬)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাতিয়ারকুল এলাকার হযরত মদন মৌলভী বাড়ির মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে। নিহতের স্বজনরা জানান, মিজান চট্টগ্রাম নগরীতে হকারের ব্যবসা করতো। চাঁদরাতে মিজান তার স্ত্রী ও দুই বাচ্চাসহ লোহাগাড়া আমিরাবাদ এলাকা থেকে […]