দেশি আমের পাশাপাশি এখন বান্দরবানে বিদেশি আমের ব্যাপক আবাদ হচ্ছে। বাজারগুলোতে ছেয়ে গেছে নানা রঙের নানা সাইজের বিদেশি আমে। কোনোটি লাল কোনটি হলুদ কোনোটি আবার বেগুনি। আরো আছে একটি আমের ওজনই ৫ কেজি। বিদেশি আমের আবাদে পাল্টে গেছে বান্দরবানের অর্থনৈতিক চিত্র। দেশি আমের পাশাপাশি বিদেশি আম বিক্রি করে এখন অর্থনৈতিকভাবে সচ্ছল স্থানীয় বাগানিরা। শুধু স্থানীয় চাহিদা মেটাচ্ছে তা নয়, এই আম এখন দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এছাড়া বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানির বড় একটি সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। ইতিমধ্যে […]