জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকায় যখন রাষ্ট্রীয় উদযাপন চলছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা তখন কক্সবাজারে। সেখানে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে একাধিক টেলিভিশনের খবরে বলা হচ্ছে। তবে বৈঠকের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন, তারা কক্সবাজারে ‘ঘুরতে’ গেছেন। এই সফরে খালেদ সাইফুল্লাহর সঙ্গে তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ […]