চট্টগ্রামের বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূলহোতা ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড ও সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টায় শেখেরখীল এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতরা হলো- বরগুনার অমল চন্দ্র (৪৫), মোংলার নাথন বিশ্বাস (৬০), সাতক্ষীরা জেলার আকাশ বিশ্বাস (৩৫) ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পণ্ডিত বিশ্বাস (৩৮)। আটক ভারতীয় নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গোডাউনের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তার একটি ভারতীয় পাসপোর্ট […]