টেকনাফের হ্নীলায় ব্যাটারিচালিত ভ্যান চাপা পড়ে আবদুর রহিম (৩২) নামে এক ভ্যানচালক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হ্নীলা বাজার কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ জানান, র্দীঘদিন ধরে ভ্যান চালানোর পেশায় থাকা আবদুর রহীম অত্যন্ত সহজ সরল ও বিশ্বস্ত শ্রমিক ছিলেন। স্ত্রী ও স্বজনদের সাথে অভিমানে পৈত্রিক জন্মস্থান ছেড়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়াস্থ মিস্ত্রীপাড়ায় আবাস গড়েন আবদুর রহিম। সকালে আব্দুর রহিম হ্নীলা পূর্ব সিকদার পাড়া উত্তরের বিলে ব্যাটারিচালিত ভ্যানযোগে টিন নেওয়ার সময় […]