ভারী বর্ষণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পটে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে ১৮ জুন থেকে আগামী ২৫ জন পর্যন্ত এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আমরা চাই না কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা […]