পার্বত্য চট্টগ্রাম এখন দেশের অন্যতম ফ্রুট জোনে পরিণত হয়েছে। এক সময়ের বনজঙ্গলে ঘেরা হাজার হাজার একর অনাবাদি পতিত পাহাড়ি টিলা ভূমিতে এখন গড়ে উঠেছে দেশি-বিদেশি নানা জাতের ফল-ফলাদির বাগান। বাগান ঘিরে তৈরি হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান। পাহাড়ের অনুকূল আবহাওয়া, উপযোগী মাটির সুযোগ কাজে লাগিয়ে কৃষি উদ্যোক্তারা নতুন নতুন ফলের আবাদ করছেন। সাম্প্রতিক সময়ে রাম্বুটান নামে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু ও দামি বিদেশি ফল পাহাড়ে নতুন করে আশার আলো জাগিয়েছে। সখের বশে করা এ বিদেশি ফলের অধিক উৎপাদন, বাজার মূল্য […]