টেকনাফের নাফ নদী থেকে চারদিনে পাঁচটি ট্রলারসহ ৩৯ জন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। সবশেষ আজ মঙ্গলবার সকাল ১১টায় নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আবারও একটি মাছ ধরার নৌযানসহ বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে যায় তারা। টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, জেলেসহ যে নৌযানটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে সেটি আবদুল হাফেজ নামের এক মাঝির। নৌযানটিতে আবদুল হাফেজসহ ছয়জন মাঝিমাল্লা ছিলেন। ফিশিং ট্রলারের মালিক ও […]