চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ঢুকে লোকজনকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাত দল প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে। কুয়েত প্রাবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, গতকাল সোমবার রাত ৩টার দিকে ঘরের দরজা ভেঙে ঢুকে তিনজন ছুরি দেখিয়ে প্রথমে তাকে […]