চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) নগরীর জামালখানস্থ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাইম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. খালেদ বিন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ


















