চট্টগ্রামের রাউজানে কর্ণফুলীর পাড়ে বালিচাপা দেওয়া অবস্থায় রুপন নাথ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিপন নাথ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে। বুধবার (২৫ জুন) সাড়ে ৯টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগীপাড়া, বোট ঘাটা কর্ণফুলী নদীর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানান, সকালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। রুপন নাথ মানসিক বিকারগস্ত ছিলেন দাবি তাদের। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। […]