চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

‎নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৫১ অপরাহ্ণ

‎রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা ইউনিয়নের আধুরপাড়া থেকে ১১২টি ইয়াবাসহ ফজলুল কাদের (৪২) ভুতুইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎গ্রেপ্তার ফজলুল কাদের চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আধুরপাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে।
‎
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় চন্দ্রঘোনা আধুরপাড়া থেকে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ ফজলুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।
‎
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মাহফুজ জানান, আইনি প্রক্রিয়া শেষে ইয়াবা, জব্দকৃত টাকাসহ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট