চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের সময় গিয়াস কাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। হাসপাতালের রান্নাঘর পরিদর্শনের সময় রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও […]