মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় ডাইনামিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কর্মরত ছিলেন। এদিকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মো. সোলায়মানকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা […]