উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত ৪০টি শেড (ঝুপড়িঘর) পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা বাসিন্দা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই–৫ ও ই–১৪ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্যাম্প সূত্রে জানা গেছে, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটোছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন […]