চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

টেকনাফে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার পলাতক প্রধান আসামি মো. নবী হোছনকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

সোমবার (১৮ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নবী হোছন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত আবদুল মতলবের পুত্র।

 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ১৭ মার্চ টেকনাফ থানায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই নবী হোছন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট