চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কক্সবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, কক্সবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৯:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চার প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৯ মে) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য বিপণন করায় এই চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই তল্লাশি চালানো হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বেকারিকে ৪০ হাজার টাকা এবং তিনটি রেস্টুরেন্টকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং পর্যটন নগরীর মান বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট