চট্টগ্রাম শহর লাগোয়া কর্ণফুলী নদীর পাশেই আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়েই চট্টগ্রাম-১৩ আসন। এই আসন ঘিরে পর্যটন ও শিল্পের সম্ভাবনা যেমন আছে, তেমনি মাদকের বিস্তার রোধে আছে চ্যালেঞ্জও। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন না হওয়ায়ও এই আসনের বড় সমস্যা। সাংবাদিক আনোয়ারুল আজিম চৌধুরীর সঞ্চালনায় গত ১৭ ফেব্রুয়ারি আনোয়ারার টানেল রোডের একটি রেস্তোরাঁয় দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘স্বনির্ভর চট্টগ্রাম-১৩: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনায় অতিথিদের কণ্ঠে উঠে আসে এসব সমস্যার কথা। পাশাপাশি সমস্যাগুলো উত্তরণে তারা […]