চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুকসহ একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। তবে এ সময় সিএনজি চালকসহ ৩ জন পালিয়ে গেছে। ‎শুক্রবার ( ১০ এপ্রিল) রাতে পদুয়া ফকিরটিলা এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ‎ পুলিশ জানায়, রাতে পদুয়া ফকিরটিলা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর জন্য নির্দেশ দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের একটি সড়ক দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে তারা সিএনজি ফেলে পাহাড়ি এলাকায় অন্ধকারে নেমে পালিয়ে যায়। […]

১১ এপ্রিল, ২০২৬ ১১:৫৩