চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ আমবাড়িয়া নূরানি মাদ্রাসার শিক্ষার্থী নিহত মুনতাসিন ওই এলাকার আব্দুস সোবহান মিস্ত্রি বাড়ির মোশাররফ হোসেনের ছেলে।

নিহতের স্বজন মোজাম্মেল হক জানান, মঙ্গলবার মাদ্রাসা ছুটির পর বাড়িতে এসে ব্যাগ ও বই রেখে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় মুনতাসিন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুরা বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী জানান, মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট