সাঙ্গু নদীর স্বচ্ছ জলে নানা রঙ্গের ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ বিজু বিসু। পুরনো বছরের দুঃখ গ্লানি ভুলে বরণ করে নিয়েছে নতুন বছরকে। রবিবার (১২ এপ্রিল) সকালে শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদী ঘাটে তঞ্চঙ্গা সাম্প্রদায়ের নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী নানা সাজে সেজে নানা রঙের ফুল ভাসিয়ে দেয় নদীর সচ্ছ জলে। পুণ্য লাভের আশায় গঙ্গা দেবী ও জলবুদ্ধের উদ্দেশ্যে তরুণ তরুণী নারী পুরুষ নদীর স্বচ্ছ জলে ফুল ভাসিয়ে প্রার্থনা করে। নতুন বছর সুখ সমৃদ্ধি […]