চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকসহ আহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা টেম্পুর, চালকসহ আহত ২

বোয়ালখালী সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৮:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিলে চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, টেম্পু যাত্রী দিলিপ চৌধুরী (৬৩) এবং চালক গিয়াস উদ্দিন (৩০)।

 

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে ৪টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হাত ও পায়ে আঘাত পেয়েছেন জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিলা তাবাস্সুম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট