চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফে ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৭:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে দেশে তৈরি ওয়ান শুটারগানসহ মো. আমিন (৩৮) নামে এক রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব।

 

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আমিন ওই ক্যাম্পের মৃত নুরুল ইসলামের ছেলে।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চিহ্নিত অপরাধীকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন স্বীকার করেছেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তিনি অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সংঘাত ঠেকাতে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট