চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জেবুন্নেছা জেসিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা হলেন উপজেলার গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাওসার এবং উপজেলা যুবলীগ নেতা মহসিন হায়দার।
সোমবার (১৯ মে) দিবাগত রাতে নগরীর শিল্পকলা ও হাটহাজারী উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















