চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে ৩টি দোকানঘর ভেঙ্গে ভেতরে থাকা মূল্যবান মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মোবাইল ব্যবসায়ী কালাম, চা দোকানি জাহাঙ্গীর আলম এবং পান দোকানি ওসমান। ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। শনিবার সকালে বাজারে এসে দেখেন তার দোকানটি […]