চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ির থলিপাড়া এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।   বজ্রপাতে মৃত দুজন হলেন- উচিমং মারমা (৫০) ও স্ত্রী চাইঞাও মারমা (৪৫)। মৃত দম্পতির বড় ছেলে আখং মারমা এ তথ্য নিশ্চিত করেন।   এ সময় তিনি বলেন, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় মা বাড়ির দরজায় এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।   বজ্রপাতের ঘটনায় ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। […]

২২ আগস্ট, ২০২৬ ২৩:২৫