চট্টগ্রামের বোয়ালখালীতে শখ করে পুকুরে মাছ চাষ করেছিলেন রিদোয়ান খান। সেইসব মাছ হঠাৎ মরে ভেসে উঠছে পুকুরে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এমন দৃশ্য দেখে আহাজারি করছিলেন রিদোয়ান।
উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবার টেক এলাকার মুসার বাপের বাড়ির একটি পুকুরে স্থানীয় বাসিন্দা রিদোয়ান মাছ চাষ করেন।
তিনি জানান, গত জানুয়ারি মাসে ৭৫ হাজার টাকার বিভিন্ন সাইজের রুই, ব্রিগেড, পাঙ্গাশ, নাইলেটিকাসহ নানা প্রজাতির মাছ ছেড়েছিলেন পুকুরটিতে। মাছগুলো প্রায় ২-৩ কেজি ওজনের হয়েছিল। বৃহস্পতিবার সকালে সব মিলিয়ে ৭-৮ মণ মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।
রিদোয়ান বলেন, বিষ দেওয়ায় মাছগুলো মারা গেছে। আসন্ন রমজান মাসে শুরুতে পুকুরে জাল দিয়ে মাছ ধরার পরিকল্পনা ছিল।
এ ব্যাপার বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর




















