চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত ড্রিলিং ফ্লুইডবাহী একটি লরি মহাসড়কে উল্টে গেছে। এতে লরিতে থাকা প্রায় ২০ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জোরারগঞ্জের মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। লরিচালক জহির আলম জানান, চট্টগ্রাম বন্দর থেকে সিলেটের কৈলাশটিলায় গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত ২০ বস্তা কেমিক্যাল নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি সিডিএম বাস অন্য […]