চট্টগ্রামের চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর শেখ আহমদ উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকার সোহেলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান এস এম সায়েম। তিনি জানান, আজ সকাল ৯টার দিকে দিঘির পাড় সংলগ্ন এলাকায় গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর


















