চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে নুরুল হক প্রকাশ জাকির হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চরবরমা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুনা আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে জাকির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা চরবরমা গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন […]